মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০০৯
অর্জন বিয়োগ ভোগ সমান উপভোগ
মানুষের আছে স্বাধীন সীমাহীন চাওয়া।
-মানুষের আছে সীমাবদ্ধ চেষ্টা ॥
চাওয়া এবং চেষ্টা চালু রেখে চাইলেই, -
মানুষ যা’ চায়, --তা’-ই পায় ॥
মানুষ তার ধারণক্ষমতার অতিরিক্ত কোনো কিছুই
ভোগ ক’রে যেতে পারে না ॥
তৃপ্তি-সহকারে ভোগের মাপের অতিরিক্ত যা’কিছু,
-যত কিছু অর্জন করে মানুষ, -তা’ বের হ’য়ে যায়,
--বের হ’য়ে যায় সে-ই পথ দিয়ে, -যে-পথে, --
--যে’ পথ দিয়ে অর্জন করা হয়েছিলো (!) ॥
মানুষের বর্তমানের প্রাপ্তি,
--বিগত সফল চাওয়া চেষ্টারই ফসল ॥
কারো মঙ্গলকারী হ’তে পারে না মানুষ,
তবে সকলের মঙ্গল কামনাকারী হ’তে পারে,
-এমনকি, --আঘাতদাতারও --।
মানুষ কখনোই কারো
‘অমঙ্গল কামনাকারী’ হয় না
অথবা হ’তেই পারে না ; --
--হয়তোবা ঐ অক্ষমতার কারণেই
‘মানুষ’, --‘সৃষ্টি-শ্রেষ্ঠ’ ॥
‘অন্যের অমঙ্গল কামনাকারী’, যেকোনো রূপধারী,
--যেকোনো আকৃতির অমানুষ
ভোগে ব্যর্থতার যন্ত্রণায়।
‘অন্যের অমঙ্গল কামনা’-কে বৈধ বানানোর
অজুহাত-সন্ধানী অস্থির স্বেচ্ছাচারী অমানুষ
মানুষকে আঘাত দেবার ক্ষমতাপ্রাপ্ত নয়।
অক্ষম অমানুষ কখনো সম্মিলিত সত্যকে
স্বীকার করবার ক্ষমতাপ্রাপ্ত নয় ॥
অন্যকে অপরাধী বলার অধিকার
অথবা ক্ষমতা নেই কোনো মানুষের ;
--মানুষ অন্যকে কোনোভাবে আঘাত দেবার
ক্ষমতাপ্রাপ্ত নয়।
‘অতিবুদ্ধিমান মানুষ’ শুধু নিজেকেই
আঘাত দেবার ক্ষমতাপ্রাপ্ত, --অন্যকে নয় ॥
‘অন্যকে দাবিয়ে শুধু নিজের কল্যাণ’ কামনা, -
বাস্তবের শ্রেষ্ঠ অসম্ভব কামনা ;
-সাধ্যের সীমা-জ্ঞান প্রাপ্ত মানুষ
অসম্ভবের পেছনে ছুটবার ক্ষমতাপ্রাপ্ত নয় ॥
‘অতিবুদ্ধিমান’-দের সার্বক্ষণিক সঙ্গী, -
--‘প্রতারক কামনা’; -মানুষের নাগাল পায় না,
বরং,-‘মঙ্গলকারীর প্রতিনিধির’ অর্থাৎ ‘মানুষ’-এর
পেতে রাখা ফাঁদে, -যেকোনো জীব, যেকোনো গুণধারী জড়,
-এমনকি অমঙ্গলকামী কামনার ক্রীতদাসও ধরাপড়া-মাত্রই
অথবা, --ধরা দেবার সঙ্গে সঙ্গেই,
-মানুষ এবং ‘সমগ্র পরিবেশ’-এর
ভারসাম্যের জন্য উপকারী হ’য়ে যায় ॥
মানুষ সকলের মঙ্গল কামনাকারী,
-তাই আত্মসুরক্ষিত ॥
দেহে অথবা মনে যেকোনোখানে যেকোনোভাবে
আঘাতপ্রাপ্ত অথবা বিপদাক্রান্ত— মানুষের
তাৎক্ষণিক-মুক্তি, -প্রকাশ্য সত্য স্বীকারোক্তিতে, --
---যেমন,-‘-হে অনন্য পরমসত্য,
-সবকিছুই পবিত্র, -নিখুঁত নির্দোষ নিঃসন্দেহে,-
--ক্ষুদ্র নগণ্য আমি, --অত্যাচারীর দলভুক্ত।’ --
-‘-আমি এমন কিছু করেছি আগে, --
-যে-কারণে আজ আমি বিপদগ্রস্ত,’ -এ-ধরনের
প্রতারণামুক্ত সত্য-স্বীকারোক্তি করা
মানুষের পক্ষেই সম্ভব, -এবং প্রত্যেক মানুষই
আত্ম-অহংকার দমনের ক্ষমতা-গুণে
ক্ষমাপ্রাপ্ত হবার ক্ষমতাধারী,--॥
প্রতারণামুক্ত আত্মসমর্পিত স্বীকারোক্তির মাধ্যমে
জ্বালা-যন্ত্রণা-মুক্ত পথে ক্ষমা পাবার যোগ্যতা হারায়
অক্ষম অমানুষ, -অসত্য দাম্ভিকতার ভারে ॥
সত্য স্বীকারোক্তিতে ধৌত শুদ্ধ মানুষ
যা’ চায়, --তা’-ই পায় ॥
মুক্ত-মানুষ, --আত্মসুরক্ষিত,
-কখনোই আঘাত পায় না ;
-সৃষ্ট মহাজগতে শ্রেষ্ঠ মানুষ,
--মানুষ পায় না কোনো ভিক্ষা অথবা দান।
-মানুষ যা’ পায়, --তা’ প্রতিঘাত অথবা
দানের বিনিময়ে প্রতিদান ॥
অবশেষে, -বলা বাহুল্য,
--আমার হতাশার জন্য আমি-ই দায়ী।
--দলে দলে কোন্দল কামনাকারী
অথবা আত্মরক্ষায় লিপ্ত কোনো অস্ত্রধারী
অথবা কোনো অমঙ্গলকামীর ক্রীতদাস
আমার হতাশার জন্য দায়ী নয় ॥
অমঙ্গলকামী অমানুষের ক্রীতদাসবৃন্দ
বেগার খাটে আগ্রাসী আকাক্সক্ষায় ;
‘অমানুষ’ তার ‘অর্ধমানব ক্রীতদাস’-দের
জামিনদার হবারও ক্ষমতাপ্রাপ্ত নয় ॥
‘মঙ্গলকারী’র দায়িত্ববান প্রতিনিধি ‘মানুষ’, -
--সাধারণ অর্থেই মানুষ ;
-মানুষ কখনো অমঙ্গল কামনাকারী নয়
অথবা মানুষ কোনো ক্রীতদাস নয়।
মানুষের আছে স্বাধীন সীমাহীন চাওয়া
এবং সীমাবদ্ধ চেষ্টা ;
-‘চাওয়া এবং চেষ্টা’-র তালে তালে
সংঘবদ্ধ মানুষ যখনি যা’ চায়, -তখনি তা’ পায়।
-যে-চাওয়ায় যায় না পাওয়া,
--সে-চাওয়া মানুষের চাওয়া নয় ॥
মানুষের ‘পাওয়া’ থাকে মানুষের নাগালে, -
‘মানুষের-চাওয়া’র অপেক্ষায় ;
-‘চাওয়া এবং চেষ্টা’-চালু রেখে চাইলেই, --
--মানুষ যা’ চায়, --তা-ই পায় ॥
( সকল কাব্যই সত্য , -সকল সত্যই কাব্য নয় ) -- ১৬ /০১ /২০০১ খ্রি:
http://www.facebook.com/note.php?note_id=129463097581
http://www.facebook.com/note.php?note_id=126815282581
http://www.facebook.com/note.php?note_id=121386732581
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)