মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০০৯

অর্জন বিয়োগ ভোগ সমান উপভোগ




মানুষের আছে স্বাধীন সীমাহীন চাওয়া।
        -মানুষের আছে সীমাবদ্ধ চেষ্টা ॥
চাওয়া এবং চেষ্টা  চালু রেখে চাইলেই, -

      মানুষ যা’ চায়, --তা’-ই পায় ॥
মানুষ তার ধারণক্ষমতার অতিরিক্ত কোনো কিছুই 

                       ভোগ ক’রে যেতে পারে না ॥
তৃপ্তি-সহকারে ভোগের মাপের অতিরিক্ত যা’কিছু,
 -যত কিছু অর্জন করে মানুষ, -তা’ বের হ’য়ে যায়,
  --বের হ’য়ে যায় সে-ই পথ দিয়ে, -যে-পথে, --
       --যে’ পথ দিয়ে অর্জন করা হয়েছিলো (!) ॥
মানুষের বর্তমানের প্রাপ্তি,
             --বিগত সফল চাওয়া চেষ্টারই ফসল ॥
কারো মঙ্গলকারী  হ’তে পারে না মানুষ,
   তবে সকলের মঙ্গল কামনাকারী  হ’তে পারে,
                  -এমনকি, --আঘাতদাতারও --।
মানুষ কখনোই কারো 

 ‘অমঙ্গল কামনাকারী’ হয় না 
   অথবা হ’তেই পারে না ; --
       --হয়তোবা ঐ অক্ষমতার কারণেই 

              ‘মানুষ’, --‘সৃষ্টি-শ্রেষ্ঠ’ ॥
‘অন্যের অমঙ্গল কামনাকারী’, যেকোনো রূপধারী,
                     --যেকোনো আকৃতির অমানুষ
                           ভোগে ব্যর্থতার যন্ত্রণায়।
‘অন্যের অমঙ্গল কামনা’-কে বৈধ বানানোর
   অজুহাত-সন্ধানী   অস্থির স্বেচ্ছাচারী অমানুষ
         মানুষকে আঘাত দেবার ক্ষমতাপ্রাপ্ত নয়।
অক্ষম অমানুষ কখনো সম্মিলিত সত্যকে
                স্বীকার করবার ক্ষমতাপ্রাপ্ত নয় ॥
অন্যকে অপরাধী বলার অধিকার
   অথবা ক্ষমতা নেই কোনো মানুষের ;  
 --মানুষ অন্যকে কোনোভাবে আঘাত দেবার 

                              ক্ষমতাপ্রাপ্ত নয়।
‘অতিবুদ্ধিমান মানুষ’ শুধু নিজেকেই
    আঘাত দেবার ক্ষমতাপ্রাপ্ত, --অন্যকে নয় ॥
‘অন্যকে দাবিয়ে শুধু নিজের কল্যাণ’ কামনা, -
          বাস্তবের শ্রেষ্ঠ অসম্ভব কামনা  ;
-সাধ্যের সীমা-জ্ঞান  প্রাপ্ত মানুষ
    অসম্ভবের পেছনে ছুটবার ক্ষমতাপ্রাপ্ত নয় ॥
‘অতিবুদ্ধিমান’-দের সার্বক্ষণিক সঙ্গী, -
    --‘প্রতারক কামনা’; -মানুষের নাগাল পায় না,
বরং,-‘মঙ্গলকারীর প্রতিনিধির’ অর্থাৎ ‘মানুষ’-এর
  পেতে রাখা ফাঁদে, -যেকোনো জীব, যেকোনো গুণধারী জড়,
   -এমনকি অমঙ্গলকামী কামনার ক্রীতদাসও  ধরাপড়া-মাত্রই
             অথবা, --ধরা দেবার সঙ্গে সঙ্গেই,
                   -মানুষ এবং ‘সমগ্র পরিবেশ’-এর
                      ভারসাম্যের জন্য উপকারী হ’য়ে যায় ॥
মানুষ সকলের মঙ্গল কামনাকারী,
               -তাই আত্মসুরক্ষিত ॥

দেহে অথবা মনে যেকোনোখানে যেকোনোভাবে
  আঘাতপ্রাপ্ত অথবা বিপদাক্রান্ত— মানুষের
    তাৎক্ষণিক-মুক্তি, -প্রকাশ্য সত্য স্বীকারোক্তিতে, --

---যেমন,-‘-হে অনন্য পরমসত্য,
             -সবকিছুই পবিত্র, -নিখুঁত নির্দোষ নিঃসন্দেহে,-
             --ক্ষুদ্র নগণ্য আমি, --অত্যাচারীর দলভুক্ত।’ --
-‘-আমি এমন কিছু করেছি আগে, --
 -যে-কারণে আজ আমি বিপদগ্রস্ত,’
-এ-ধরনের
    প্রতারণামুক্ত সত্য-স্বীকারোক্তি করা
       মানুষের পক্ষেই সম্ভব, -এবং প্রত্যেক মানুষই
                 আত্ম-অহংকার দমনের ক্ষমতা-গুণে 
                        ক্ষমাপ্রাপ্ত হবার ক্ষমতাধারী,--॥
প্রতারণামুক্ত আত্মসমর্পিত স্বীকারোক্তির মাধ্যমে
  জ্বালা-যন্ত্রণা-মুক্ত পথে ক্ষমা পাবার যোগ্যতা হারায়
           অক্ষম অমানুষ, -অসত্য দাম্ভিকতার ভারে ॥
সত্য স্বীকারোক্তিতে ধৌত শুদ্ধ মানুষ 
          যা’ চায়, --তা’-ই পায় ॥
মুক্ত-মানুষ, --আত্মসুরক্ষিত,
     -কখনোই আঘাত পায় না ;
-সৃষ্ট মহাজগতে শ্রেষ্ঠ মানুষ,
    --মানুষ পায় না কোনো ভিক্ষা অথবা দান।
-মানুষ যা’ পায়, --তা’ প্রতিঘাত অথবা
                   দানের বিনিময়ে প্রতিদান ॥
অবশেষে, -বলা বাহুল্য,
 --আমার হতাশার জন্য আমি-ই দায়ী।
--দলে দলে কোন্দল কামনাকারী
  অথবা আত্মরক্ষায় লিপ্ত কোনো অস্ত্রধারী
     অথবা কোনো অমঙ্গলকামীর ক্রীতদাস
          আমার হতাশার জন্য দায়ী নয় ॥

অমঙ্গলকামী অমানুষের ক্রীতদাসবৃন্দ
        বেগার খাটে আগ্রাসী আকাক্সক্ষায় ;
‘অমানুষ’ তার ‘অর্ধমানব ক্রীতদাস’-দের
       জামিনদার হবারও ক্ষমতাপ্রাপ্ত নয় ॥
‘মঙ্গলকারী’র দায়িত্ববান প্রতিনিধি ‘মানুষ’, -
                        --সাধারণ অর্থেই মানুষ ;
-মানুষ কখনো অমঙ্গল কামনাকারী  নয়
       অথবা মানুষ কোনো ক্রীতদাস  নয়।
মানুষের আছে স্বাধীন সীমাহীন চাওয়া
                    এবং সীমাবদ্ধ চেষ্টা ;
-‘চাওয়া এবং চেষ্টা’-র তালে তালে
সংঘবদ্ধ মানুষ যখনি যা’ চায়, -তখনি তা’ পায়।
-যে-চাওয়ায় যায় না পাওয়া,
--সে-চাওয়া মানুষের চাওয়া নয় ॥

মানুষের ‘পাওয়া’ থাকে মানুষের নাগালে, -
          ‘মানুষের-চাওয়া’র অপেক্ষায় ;
           -‘চাওয়া এবং চেষ্টা’-চালু রেখে চাইলেই, --
                    --মানুষ যা’ চায়, --তা-ই পায় ॥


( সকল কাব্যই সত্য , -সকল সত্যই কাব্য নয়  ) -- ১৬ /০১ /২০০১ খ্রি:




http://www.facebook.com/note.php?note_id=129463097581

http://www.facebook.com/note.php?note_id=126815282581

http://www.facebook.com/note.php?note_id=121386732581

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন